1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বরগুনায় জালে উঠে এল ২ কোরাল, দাম কত? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বরগুনায় জালে উঠে এল ২ কোরাল, দাম কত?

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে
বরগুনার তালতলী বাজারে শনিবার খোলা ডাকে বিক্রি হয় দুটি কোরাল মাছ

বরগুনা প্রতিনিধি || বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছ দুটি ধরা পড়ে। বাজারে খোলা ডাকের মাধ্যমে ১৮ হাজার টাকায় মাছগুলো কিনে নেন রাসেল নামে এক মৎস্য ব্যবসায়ী।

বড় অঙ্কুজান পাড়ার জেলে সাগর মাঝি বলেন, “ভোরে পায়রা নদীতে আমি জাল ফেলি। পরে জাল তুলে দেখি, বড় দুটি কোরাল মাছ আটকা পড়েছে। তালতলী বাজারে খোলা ডাকে মাছ দুটি বিক্রি করেছি ১৮ হাজার টাকায়।”

মাছের ক্রেতা রাসেল বলেন, “নদীর কোরাল খেতে খুবই সুস্বাদু হয়। মাছ দুটি সংরক্ষণ করা হয়েছে। এখনো ক্রেতা পাইনি। ক্রেতা না পাওয়া গেছে মাছ দুটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে।”

তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী হারুন তালুকদার জানান, পায়রা নদীতে গত দুই বছরের মধ্যে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। এর আগে, সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজির কোরাল মাছ ধরা পড়েছে। অনেক ক্রেতা থাকায় জেলে সাগর মাঝি সর্বোচ্চ দাম পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT