1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লাখাইয়ে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

লাখাইয়ে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে ১১জনকে কামড়ে আহত করে। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়। বাকিরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

আহতরা হলেন- বামৈ গ্রামের নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৫), শেফালি সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭), মরিয়ম (২), সিফাত (৪)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান কাপড় বা কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই ব্যান্ডেজ করা যাবে না। কুকুরটিকে যদি প্রাণিসম্পদ বিভাগ ধরে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিন দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে পারে, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT