1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরায় জামায়াতের শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে
জামায়াতের শোডাউন

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কা লেগে ফজর আলী (৭৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) বাদামতলা এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, “চাচা অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “মোটরসাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT