1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জের ৩টি আসন তারেক রহমানকে উপহার দিতে চান ডা. বাবর - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জের ৩টি আসন তারেক রহমানকে উপহার দিতে চান ডা. বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. কে এম বাবর।

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসনের বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেছেন, ‘‘এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই তিনটি আসনে জয়লাভ করতে পারব।’’

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। নির্বাচনী সভা-সমাবেশ কাভার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ডা. কে এম বাবর বলেন, ‘‘আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।’’

মতবিনিময় সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এম এ খায়ের, জেলা বিএনপির সদস্য তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবীর বিপ্লব, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT