1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাবনায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি || পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শিশু। সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর নামক স্থানে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাবনার মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সুজানগর উপজেলার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুজন হলেন—জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫)। আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। সেটি একই দিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যায়৷ মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT