1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ৯ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ৯

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || মাদকের বিনিময়ে মিয়ানমারে বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনতে প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা। এগুলো মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল। ট্রলারসহ ওই ঘটনায় ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জব্দ করা বোট, আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT