1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি || রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা দামের এক কেজি হেরোইনসহ মো. সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার(২৩ নভেম্বর) রাত ১১টায় গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সিয়াম মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

তিনি জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান এনে নিজ বাড়িতে রাখতেন। পরে সেই মাদক বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। র‌্যাবের অভিযানের আগের দিনও তিনি পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়িতে চালের ভেতর লুকিয়ে রাখেন। র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে ওই হেরোইন উদ্ধার করেন।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরো জানান, সিয়াম মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে এর আগেও একাধিকবার চেষ্টা করা হয়েছে। তিনি প্রতিবারই আত্মগোপনে চলে যেতেন। এবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT