1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ট্রেনের ভেতর পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ট্রেনের ভেতর পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
পীরগঞ্জে ট্রেনে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নারকেল বিক্রেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার নাম জানা যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত আল আমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে।

পীরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারিকেল বিক্রেতার সঙ্গে পপকর্ন বিক্রেতা আল আমিনের বিবাদ হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন নারকেল বিক্রেতা। স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT