1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামের এক ব্যক্তির মহদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ফরিদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানিয়েছেন, আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হিয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন।

অপরদিকে, মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধম্যে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT