1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ এক ব্যক্তি

নওগাঁ প্রতিনিধি || নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। গত রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নেওয়ার পথে মারা যান মোজাফফর হোসেন (৩৮)। তিনি আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আগ্রাদ্বিগুন গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পেটে ব্যাথ্যা ও বমি শুরু হয়। অনেককেই দল বেঁধে ছুটতে থাকেন টয়লেটে। একে একে অনেকে অসুস্থ হলে সোমবার সকালে তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাবার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।”

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না। আপনাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT