1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবিতে পাঁচ দোকানে অভিযান, জরিমানা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাবিতে পাঁচ দোকানে অভিযান, জরিমানা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ চত্বর এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে পাঁচটি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রাকসুর সদস্যরা।

ফজলে ইলাহি বলেন, “বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্বরে বাজার মনিটরিং করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আর এমন ভুল করবেন না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান ভোক্তার অধিকারের এই কর্মকর্তা।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়েছে। এর আগে আমরা দোকানগুলোকে সতর্ক করেছিলাম। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা সতর্ক না হলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT