1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ: যবিপ্রবি শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ: যবিপ্রবি শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষ

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

যশোর প্রতিনিধি || নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাছের আমবটতলা বাজারে সংঘর্ষে জড়ান তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আমবটতলা বাজারে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষই একে অপরের দিকে ইট নিক্ষেপ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT