1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি বের হয়

টাঙ্গাইল প্রতিনিধি || আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথভাবে এ সভার আয়োজিত করে।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারিরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়াসহ অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT