1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
র‌্যাবের হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত ইউসুফ আলী।

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে। বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নিহত ব্যবসায়ী আনোয়ারের সাথে তার দোকান থেকে বাকি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফের সাথে পূর্বে বাকবিতণ্ডা হয়। ঘটনার দিন ২৫ নভেম্বর সকালে পূর্বের ন্যায় ইউসুফ ৩/৪ জনকে নিয়ে আনোয়ারের দোকানে বাকিতে মালামাল নিতে যায়। তখন আনোয়ার ইউসুফের কাছে পূর্বের বাকির টাকা চাই এবং নতুন করে বাকি দিতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে ইউসুফসহ তার সাথে থাকা অন্যরা ব্যবসায়ী আনোয়ারের বুকে, পেটে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তখন ব্যবসায়ী আনোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরই প্রেক্ষিতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী (৩৫) বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT