1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু

যশোর (অভয়নগর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

যশোর (অভয়নগর) প্রতিনিধি || যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুণা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে; যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ভাষ্য স্থানীয়দের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে বসে ছিলেন ওই নারী। এ সময় যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মশিয়ার রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘নিহত নারী ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা। তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’’

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার ইয়াসির আরাফাত বলেন, ‘‘চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT