1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চায়ের রাজ্যে শীতের দাপট - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চায়ের রাজ্যে শীতের দাপট

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে
শীতের সকালে শ্রীমঙ্গলের একটি চায়ের বাগান

মৌলভীবাজার প্রতিনিধি || মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চায়ের রাজ্য হিসেবে পরিচিত জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মৌলভীবাজার জেলা পাহাড়, হাওর এবং চা বাগান বেষ্টিত। ফলে ভোর থেকেই কুয়াশা ও শিশিরের সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যায় শীত আরো তীব্র হয়ে উঠছে। চা শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজারের বিভিন্ন রেলস্টেশন ও ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।

এদিকে, গ্রামীন জনপদে নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে নবান্নের আনন্দ বইছে। গোলায় ধানের সুঘ্রাণ আর পিঠা-পুলিতে গ্রামের প্রতিটি ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলিতে পিঠার দোকানগুলোতে ভিড় জমছে।

তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। মৌলভীবাজার শহরের রিকশাচালক ছাতির মিয়া বলেন, “বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মেলায় শীতের দাপট কিছুটা কমেছে। যে কারণে স্বস্তিতে কাজ করতে পারছি।”

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, আজ ভোর ৬টা এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT