1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্যবহৃত সমুদ্রগামী জাহাজ কিনবে ক্রাউন সিমেন্ট - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ব্যবহৃত সমুদ্রগামী জাহাজ কিনবে ক্রাউন সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ একটি পুরাতন বা ব্যবহৃত সমুদ্রগামী বড় জাহাজ (ওশান গোয়িং মাদার  ভেসেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সার্কুলার রেজুলেশন মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তে বলা হয়, কোম্পানিটি ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন বহনক্ষমতা সম্পন্ন একটি সেকেন্ড-হ্যান্ড জাহাজ ক্রয় করবে। জাহাজটি কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই জাহাজ যুক্ত হলে আমদানি পরিবহন সক্ষমতা বাড়বে এবং কাঁচামাল পরিবহনে ব্যয় সাশ্রয় হবে।

ক্রাউন সিমেন্ট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫২.২২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.১৫ শতাংশ শেয়ার আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT