1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

শনিবার (২৯ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ১৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৪ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৫২ লাখ, বারাকা পতেঙ্গার ১১ কোটি ৬৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্সের ১১ কোটি ২২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ১৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৮১ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ৮ কোটি ৮১ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT