1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেষ টি-টোয়েন্টিতে দলে শামীম - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শেষ টি-টোয়েন্টিতে দলে শামীম

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছে আলোচিত ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীকে। তাকে প্রথম দুই টি-টোয়েন্টিতে না রাখায় নির্বাচক প্যানেলের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস।

দল নির্বাচন নিয়ে অধিনায়ক ও নির্বাচক গণমাধ্যমে পৃথক বক্তব্য দিয়ে দুই মেরুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ধারণা দিয়েছিলেন শেষ ম্যাচে শামীমকে নেওয়া হতে পারে।

তার কথা মতোই কাজ হল। ২ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আজকেই দলের সঙ্গে যুক্ত হবেন। তাকে যুক্ত করায় কাউকে বাদ দেয়নি টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। সিরিজে এখন ১-১ এ সমতা। বাংলাদেশ এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। এবার যদি আয়ারল্যান্ড বাংলাদেশকে হারাতে পারে তা হবে তাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। কার মুখে শেষ হাসিটা ফোটে ২ ডিসেম্বর তা দেখা যাবে।

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT