1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম ডাক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার দেখা হয়েছে

প্রথম ডাক ডেস্ক || বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআর‌এএফ) এর উদ্যোগে এক মতবিনিময় সভা হোটেল -৭১ এর ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বল সংগঠনের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লাইসেন্স সমূহকে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা এবং নামঞ্জুরকৃত এজেন্সি সমূহের অনুমোদন পাওয়ার বিষয়ে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেন।

অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সমূহের জামানত প্রদানে এগিয়ে আসে আইসিবি ইসলামিক ব্যাংক ১৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। আইসিবি ইসলামিক ব্যাংকের ভিওআইপি রোড শাখার ম্যানেজার রবিউল ইসলাম উজ্জ্বল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার বক্তব্যে উক্ত সহযোগিতার কথা জানান।

মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ, শামীম আহমেদ, গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান, রাশেদ আহমেদ, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ও আলোচনায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মত বিনিময় সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT