1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আবারও ভূমিকম্প অনুভূত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আবারও ভূমিকম্প অনুভূত

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || দেশে মধ্যরাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মিনজিন এলাকায়। উৎপত্তিস্থল ঢাকা থেকে দক্ষিণ–পূর্ব দিকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে অবস্থিত। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে কম্পন অনুভূত হয়েছে।

ইউএসজিএস আরো জানায়, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ‘হালকা’ মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তারা পায়নি। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে কোনো সম্ভাব্য আফটারশক বা আঞ্চলিক ঝুঁকি সম্পর্কে আলাদা সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT