1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আরো ৭৭ উপজেলায় নতুন ইউএনও - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আরো ৭৭ উপজেলায় নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে নিয়োগ দেয়।

এর আগে ২৬ নভেম্বর প্রথম দফায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ পেলেন। দ্বিতীয় দফায় ঢাকা বিভাগে ১৮, বরিশালে ৪, চট্টগ্রামে ৭, খুলনায় ১২, রংপুরে ১১, রাজশাহীতে ১৪, সিলেটে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় ইউএনও বদল বা নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউএনও হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ে যোগদান না করলে সেদিন বিকেলেই তাদের বর্তমান দপ্তর থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। কোনো কর্মকর্তার দপ্তর এরইমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন বলে প্রজ্ঞপনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT