1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে
পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চিলমারি ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটক আরিফুল ইসলাম চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরিফুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “আটক ব্যক্তিকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও সজাগ অবস্থানে রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT