1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, বেড়েছে রাজস্ব আয় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, বেড়েছে রাজস্ব আয়

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ট্রকে কন্টেইনার লোড করা হচ্ছে। ফাইল ফটো

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম সমুদ্র বন্দর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। নানা বাধা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বন্দরে বেড়েছে আমদানি। বন্দরে চাপ বাড়লেও বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় রীতিমতো শূন্যে নেমেছে। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। এই বছর পণ্য আমদানিতে ২৩ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে।

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের পরিসংখ্যানে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে চট্টগ্রাম বন্দর রেকর্ড ২৮ লাখ ৫০ হাজার টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। একই সময়ে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ ১১ কোটি ৫০ লাখ টন। বিগত বছরের তুলনায় কার্গো হ্যান্ডলিং বেড়েছে সাড়ে ১২ শতাংশ। এছাড়া আগের বছরে তুলনায় এই বছরের ১০ মাসে বন্দরে জাহাজ বেশি এসেছে ৩৫১টি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার এইচ এম কবির জানান, চট্টগ্রাম বন্দরে জাহাজের আগমন এবং কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। এই বছর পণ্য আমদানিতে ২৩ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, চলতি বছরের ১০ মাসেই রেকর্ড পরিমাণ কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং হয়েছে। নতুন মাইলফলক গড়ার অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম বন্দর। ব্যবস্থাপনার উন্নয়ন, অটোমেশনসহ সামগ্রিকভাবে বন্দরের দক্ষতা বাড়ায় এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি জানান, বন্দরে এখন কোনো জাহাজ জট নেই। বহিনোঙরে কোনো জাহাজকে পণ্য খালাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় না। জাহাজের অপেক্ষমান সময় শূন্যে নেমে এসেছে, ফলে সামগ্রীকভাবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT