1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি || ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও এই পেশার কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আজকে বিকেলের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর হাসপাতালের ল্যাবরেটরি টেকনোলজিস্ট আসলাম মিয়া, ফার্মাসিস্ট বিকাশ কুমার সরকার, ফার্মাসিস্ট জহিরুল ইসলাম, ডেন্টাল টেকনোলজিস্ট রফিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT