1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরের মুজিবনগরে বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে রসিকপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা।

নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT