1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হযরত গোলাপ শাহ্ মাজারে ১০ মাসে দান ৫৭ লাখ টাকা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হযরত গোলাপ শাহ্ মাজারে ১০ মাসে দান ৫৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ১০ মাসে সংগ্রহ হয়েছে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। আজ বুধবার মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে ৫৬ জন অনুমোদিত গণনাকারী দান গণনায় অংশ নেন। এর আগে সর্বশেষ দান গণনা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করছে। দান গণনা ও ব্যাংকে জমার দায়িত্বে রয়েছে আরও একটি ১৫ সদস্যের উপকমিটি, যার আহ্বায়ক দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব।

মাজারের দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা করা হয়। এই অর্থ কেবল মাজার ও মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT