1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি || রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের লিলিহল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নিহত সাদ আলী (১০) লালমনিরহাট জেলার লিয়াকত আলী লিটনের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে বাবার সঙ্গে আমচত্বর এলাকা থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিল সাদ আলী। লিলিহল মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, দুপুর দেড়টা থেকে পৌঁনে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT