1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে
মওলানা সামছুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের চাপায় এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া মওলানা সামছুল হক (৫৯) পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT