1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের পবহাটি এলাকার বাসিন্দা শান্তনা খাতুনের ঘরের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

নিহত সাইমা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। আটক শান্তনা তাদের প্রতিবেশী। তিনি মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সাইমা গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ করে। তার ঘরে প্রবেশ খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT