1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি || সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধায় রংপুর থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন মাদারহাটের এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক মৌলভী (৪০) ও নীলফামারীর ডোমার উপজেলার মো. জোবেদ আলী।

উমর ফারুক মৌলভী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী মোহাম্মদ বাবুর ছেলে। এ দুর্ঘটনায় আহত ৮-৯ জনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দুর্ঘটনাটি রংপুর-নীলফামারী মহাসড়কে ঘটে। এতে মো. জোবেদ আলী নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT