1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএ’র নতুন পর্ষদের যাত্রা শুরু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএ’র নতুন পর্ষদের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে ডিবিএ’র ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। এজিএমে ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব প্রদান করবে। নবগঠিত পর্ষদে—দ্বিতীয় মেয়াদে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর পরিচালক সাইফুল ইসলাম।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

এছাড়া পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন- এম রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড; ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক এস সি এল সিকিউরিটিজ লিমিটেড; মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক আর এন ট্রেডিং লিমিটেড; আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক আজম সিকিউরিটিজ লিমিটেড; আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড; আমিনুল ইসলাম, সিইও ওয়ান সিকিউরিটিজ লিমিটেড; আলহাজ্ব নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড; নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড; মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড; ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এক্সপো ট্রেডার্স লিমিটেড; খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড ও শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এস এ আর সিকিউরিটিজ লিমিটেড।

নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ডিবিএর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও ডিবিএর পাশে থেকে বাজার উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

সাইফুল বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনদের নতুন পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুঁজিবাজারের উন্নয়নে সকলের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT