1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কাটপিসের ভয়েই সিনেমা করা হয়নি: দীপা খন্দকার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কাটপিসের ভয়েই সিনেমা করা হয়নি: দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || ছোট পর্দা, মঞ্চ ও ওটিটি—সব মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিয়মিত মায়ের চরিত্রে অভিনয় করলেও ‘টিপিক্যাল মা’ এর ছকে বাঁধা ভূমিকায় আর অভিনয় করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সাহসিকতা এবং সেই সময়কার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন দীপা খন্দকার। তিনি বলেন, “২৮–২৯ বছর বয়সে আমি মা হয়েছি। তখনই মা হওয়ার বিষয়ে আমি অত্যন্ত গর্বিত ছিলাম। আমার জীবনে কখনো মা হওয়া, বিয়ে কিংবা সন্তানকে লুকাইনি। বরং যেখানে যেতাম, বাচ্চাদের গর্বের সঙ্গেই নিয়ে গিয়েছি।”

ক্যারিয়ারের মধ্যগগনে এসে নায়িকা হিসেবে সিনেমায় না আসার কারণও খোলাখুলিভাবে জানান দীপা খন্দকার। সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে দীপা বলেন, “আমার বয়স তখন খুব কম ছিল। যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো করতে সাহস পাইনি। তখন ছিল কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস ঢুকে যায়—এই ভয়েই সিনেমা করা হয়নি।”

পরিবারের প্রথম সদস্য হিসেবে মিডিয়ায় এসেছিলেন দীপা খন্দকার। তাই পথ দেখানোর বা দিকনির্দেশনা দেওয়ার মতো কাউকে পাননি। সম্পূর্ণ নিজের লড়াই এবং নিজের সিদ্ধান্তে এগিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT