1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কলেজ শিক্ষকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কলেজ শিক্ষকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে
দুর্বৃত্তদের কোপে দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার।

বরগুনা প্রতিনিধি || বরগুনায় নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। দুর্বৃত্তদের কোপে দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আহত শিক্ষক মো. লিটন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার প্রতিবেশী আলতাফ, বারেক ও নাদিমসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিল। আদালত আমাদের পক্ষে রায় দিলে ক্ষুব্ধ হয়েছে তারা। আমি সন্দেহ করছি তারাই আমাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে।”

এ ঘটনায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “আমরা বিষয়টি অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT