1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টেকনাফে ধরা পড়ল ২২ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টেকনাফে ধরা পড়ল ২২ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২২ মণ ওজনের বিশাল আকৃতির একটি ‘শাপলাপাতা’ মাছ। কক্সবাজারের টেকনাফের গফুর আলমের নৌকার জেলেরা মাছটি ধরেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মাছটি সাগর থেকে রশি দিয়ে বেঁধে নৌকায় করে সাবরাং এলাকার মুন্ডার ডেইল নৌঘাটে আনা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে অনেক লোক ভিড় করেন।

জেলে গফুর আলম বলেছেন, “সাগরে জাল ফেলে তোলার সময় শাপলাপাতা মাছটি ধরা পড়ে। ডাঙায় নিয়ে এসে ওজন মেপে দেখি, ২২ মণ। দর কষাকষির পর ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।”

ক্রেতা সৈয়দ আলম বলেন, “মাছটি নৌঘাটে আনার পর আমি তা ৫০ হাজার টাকায় কিনি। এটাকে কেটে কেটে শুকাতে হবে। শুকানোর পর চট্টগ্রামের আড়তে পাঠানো হবে।”

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেছেন, “মাছটির বৈজ্ঞানিক নাম ‘সিংচোয়াইন শাপলাপাতা’। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কাছে এটি জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। অত্যন্ত বিরল প্রজাতির মাছ হওয়ায় শাপলাপাতা মাছ বিদেশে রপ্তানি নিষিদ্ধ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT