1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় যুবকের হাত বিচ্ছিন্ন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় যুবকের হাত বিচ্ছিন্ন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে
সোনাইমুড়ি থানা (ফাইল ফটো)

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.বিজয় (২১) নামে এক যুবকের কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান (২২) নামে অপর এক যুবকের পা ভেঙে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা। হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।

পুলিশ জানায়, সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাটালী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বিজয়ের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, “বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন।”

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT