1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে বেইলি ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টাঙ্গাইলে বেইলি ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে
উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজে মোটরসাইকেল ধাক্কা দেয়।

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাওহীদ নামে এক কিশোর নিহত হয়েছে। দুইজন আহত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ কালিহাতী উপজেলার রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেল যোগে নয়জন খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়।

আহতদের সঙ্গে থাকা বন্ধুরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT