1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে
শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা হতাহতদের উদ্ধার করে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি || ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা বেগম (৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী।

আহতরা একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদার এর স্ত্রী আশুদা বেগম (৫৪), আলমপুর গ্রামের মহসিন(৪৫) এবং সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে একটি নোহা মাইক্রোবাস একপ্রেসওয়ের সার্ভিস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। আপরদিকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি শ্রীনগর উপজেলার দিকে যাচ্ছিল।

পথে ষোলঘর এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় একটি নোহা গাড়ি। এ ঘটনায় একজন নিহতসহ তিন জন গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “ষোলঘর এলাকায় দুর্ঘটনায় এক অটো যাত্রী নিহত হয়েছে। ঘটনার পর মাইক্রোবাসটির মালিক পালিয়ে গেছে। তবে ঘাতক গাড়িটি আমাদের জিম্মায় রয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT