1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় মারা যায় তারা। দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।

মারা যাওয়া শাহবাব মণ্ডল কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে। তোহা মণ্ডল দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT