1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ঢাকার পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ট্রেনিং সেন্টার থেকে সাইফুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ট্রেনিং সেন্টারের অভ্যন্তরে অবস্থিত একটি অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এসআই সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঘটনার পরপরই সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আত্মহত্যার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই সাইফুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT