1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়িতে ৩ ভারতীয় আটক - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়িতে ৩ ভারতীয় আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয়কে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।

পুলিশ জানিয়েছে, পূজগাং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদেরকে থামতে বলা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা তারা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT