1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে
পুড়ে যাওয়া বাস

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে দাঁড় থাকা একটি বাসের কিছু অংশ আগুনে পুড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাপুর পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় চালক ও চালকের সহকারী রাতের খাবার খেতে যায়। হঠাৎ স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে। পরে তারা পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারী বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT