1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT