1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে ঘটনাটি ঘটে। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের ধারণা, সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিতে পারে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‍“রাত ১০টা ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন লাগার খবর আসে। সাভার ফায়ার সার্ভিসের এক ইউনিট ১০ টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি বলেন, “হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারে।”

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাসের চালক বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT