1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি || কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান,পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত দলের সদস্যরা গাড়িটি লক্ষ্য করে তেড়ে আসে ও গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮শ টাকা ছিনিয়ে নেয়।

এসময় চালক হিমেলকে মারধর করা হয়। ডাকাতির ওই ঘটনাটি প্রাইভেটকারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় থানায় মামলা কর‌বেন ব‌লে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT