1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাঁধনকে কী বার্তা দিলেন দীপা খন্দকার? - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বাঁধনকে কী বার্তা দিলেন দীপা খন্দকার?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন। গতকাল তার ফেসবুকে লুক পরিবর্তনের একাল-সেকালের একাধিক ছবিও পোস্ট করেছেন। যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। সংগ্রাম করে জিতে যাওয়া বাঁধনকে দেখে মুগ্ধতা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

বাঁধনের ছবিগুলো দীপা খন্দকার তার ফেসবুকে পোস্ট করেছেন। এসব ছবির ক্যাপশনে দীপা খন্দকার লেখেন, “আজমেরী হক বাঁধন, ছবিগুলোতে তোমাকে এত বেশি সুন্দর লাগছে যে, নারী হিসেবে আমার হিংসা হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। বরং কেন জানি খুব ভালো লাগছে।”

সংগ্রামী বাঁধনের তারিফ করে দীপা খন্দকার লেখেন, “মনে হলো মানুষ আসলে চাইলেই পারে বারবার উঠে দাঁড়াতে আর সেটা সবচেয়ে বেশি তুমি। কাউকে হেরে যেতে দেখার চেয়ে জিতে যাওয়া দেখলে নিজের প্রতি আত্মবিশ্বাসটাও বাড়তে থাকে।”

সোশ্যাল মিডিয়ায় কেন বাঁধনের প্রশংসা করলেন, তারও ব্যাখ্যা দিয়েছেন দীপা খন্দকার। এ অভিনেত্রীর ভাষায়—“কথাগুলো বাঁধনকে ফোনে বলতে চেয়েছিলাম, পরে মনে হলো পাবলিকলিই বলি। কারো ভালো তো সাধারণত আমরা বলতে চাই না। তাই ভালোর চর্চাটাই শুরু করি।”

দীপা খন্দকারের লেখা ভাবনাগুলোও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। শুধু তাই নয়, তার সহকর্মীরাও প্রশংসাসূচক মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে রেখেছেন। অভিনেত্রী রোজী সিদ্দিকী লেখেন, “খুব সুন্দর করে লেখেছো…মুগ্ধ হলাম।” আইরিন পারভীন লেখেন, “কারো সম্পর্কে এত সুন্দর করে বলতে পারাটাও সুন্দর মানসিকতার প্রকাশ।” এমন অনেক মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

বাঁধনের ওজন বেড়ে ৭৮ কেজিতে দাঁড়িয়েছিল। ৬ মাস পরিশ্রম করে তা নামিয়ে এনছেন ৬০ কেজিতে। চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন, আত্মবিশ্বাসের জোরে মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT