1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোয়ালঘরে ঢুকে কৃষকের ২টি গরু জবাই করল দুর্বৃত্তরা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গোয়ালঘরে ঢুকে কৃষকের ২টি গরু জবাই করল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
কোম্পানীগঞ্জ থানা, নোয়াখালী (ফাইল ফটো)

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়ালঘরে ঢুকে এক কৃষকের দুটি গরু জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে ঘটনাটি ঘটে।

কে বা কারা কী কারণে গরুগুলো হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি ভুক্তভোগী।

এলাকাবাসী জানান, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই গোয়ালঘর। সেখানে তিনি দুটি গরু লালন-পালন করেন। রবিবার রাতে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

সোমবার (১৫ ডিসেম্বর) ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে আব্দুস সত্তার দেখেতে পান, তার দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে তার ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসীর ধারণা, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করে দুর্বত্তরা।

কৃষক আব্দুস সাত্তার বলেন, “আমার কোনো শত্রু নেই। কারা এ জঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছি না। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরুগুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।”

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT