1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১৫ ডিসেম্বর: খাগড়াছড়ি হানাদার মুক্তদিবস - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

১৫ ডিসেম্বর: খাগড়াছড়ি হানাদার মুক্তদিবস

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || আজ ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে চেঙ্গীনদী বিধৌত এই খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙালি নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির সবচেয়ে উচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

খাগড়াছড়িতে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী। এ সময় গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ অনেকেই সঙ্গে ছিলেন। তখন থেকে খাগড়াছড়িতে পালন করা হয় হানাদার মুক্ত দিবস।

এর আগে ২৭ এপ্রিল মহালছড়িতে সম্মুখ যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের। পরে মুক্তিযুদ্ধে সহযোগিতায় করায় মহালছড়িতে চিত্তরঞ্জন চাকমাসহ ৪ পাহাড়িকে হত্যা করে পাক বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT