1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি || মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ও ইতিহাসকে ‘কল্পকাহিনি’ আখ্যা দিয়ে কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, এসব লেখার ৯০ ভাগই মিথ্যা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহর জামায়াত আয়োজিত বিজয় র‌্যালিতে এমন দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, ‘‘মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে।’’

বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস গ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেওয়া হয়নি।’’

বিজয় র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT