1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রামুতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

রামুতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে তাকে আটক করা হয়। আটক মো. হেলাল উদ্দিন (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং কাটা বুনিয়া গ্রামের মৃত সাইদ আহমেদের ছেলে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT